নয়া খবর ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে অভাবী দুঃস্থ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে” আমরা মনোহরদী পরিবার” সংগঠনের পক্ষে উপজেলার ১২ টি ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরন করা হয়।
উক্ত মানবিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চালাকচর ইউপি চেয়ারম্যান ফকরুল মান্নান মুক্তু চালাকচর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মনোহরদী পরিবারের ভাইস চেয়ারম্যান সাগর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ও মাহাতাপ রানা এবং আমারা মনোহরদীর পরিবারের প্রতিষ্ঠাতা ওমর ফারুকসহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুজন মিয়া, পরিচালক খোকন মিয়া সহ সদস্য রফিকুল ইসলাম, আলামিন সরকারসহ অনান্য গণমান্য ব্যাক্তিবর্গ।
মানবসেবায় ব্রত এই সংগঠনটির মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা পরিচালক আল-গালিব সরকার ও এস,এম শ্রাবণ কাজী।
আমরা মনোহরদীর পরিবারের চেয়ারম্যান উজ্জ্বল হোসেন প্রধান সংগঠনের সকল সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমরা মনোহরদী পরিবারের সকল সদস্যদের অর্থায়নে অসহায় মানুষদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। বর্তমান দেশের এই ক্রান্তি লগ্নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য যে,মানব সেবায় প্রতিশ্রুতি বদ্ধ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের নাম আমরা মনোহরদীর পরিবার। প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকেই সামাজিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি দুঃস্থ অসহায় ও দারিদ্র্য মানুষের পাশে দাড়ানোর প্রচেষ্ঠায় বেশ সুনামের সহিত কাজ করে যাচ্ছে।নরসিংদী জেলায় আমরা মনোহরদী পরিবার সংগঠনটির কার্যক্রম সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে।
