ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে কালের কন্ঠ শুভসংঘ, ফুলবাড়ী উপজেলা শাখা -কুড়িগ্রাম এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল ২০০২১) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় শুভসংঘের ফুলবাড়ী উপজেলা শাখার বন্ধুরা এ শুভেচ্ছা জানান। ফুলের শুভেচ্ছা জানানো শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমন দাশ মহোদয় এর সাথে মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের সভাপতি প্রভাষক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, যুগ্ন-সম্পাদক রিফাত হাসান খন্দকার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সদস্য মুরাদ হাসান মিলু, নাঈম ইসলাম, তানজির হাসিন রোহান।
এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান, শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস মহোদয় ফুলবাড়ী শুভসংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করে উপজেলার বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানান। ফুলবাড়ীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডে শুভসংঘের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা ব্যক্ত করেন তিনি।
