কুড়িগ্রামে সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় নিহত-১

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌর এলাকায় এক বাড়িতে নতুন সেফটি ট্যাংকের সাটার খোলার পর বিষ ক্রিয়ায় রতন (৩৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত রতন জেলা সদরের বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালের দিকে জেলা শহরের গোডাউন কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়ীতে নতুন সেফটি ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলিয়ে পরে। পরে তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, রতন সেফটি ট্যাংকের ভিতরেই বিষক্রিয়ায় মারা গেছে।

Share Button