স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের সাধু বাজার এলাকায় একটি সেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব উদ্যোগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন করা হয়। এ সময় তিন শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের প্রধান আল শাহরিয়ার লেবু, উপদেষ্টা মাহমুদুল হাসান, সোহানুর রহমান সোহাগ, সদস্য শেখ রাসেল, মনিরুল ইসলাম, রাজীব খান, ফারুক আহমেদ আরো অনেকেই। তার আগে গতকাল বিভিন্ন স্থানে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় অতপর আজ সকাল ৮ থেকে দুপুর ১২ টা পযর্ন্ত এই সেবা অব্যহত ছিল। আজ সকাল থেকেই এই বিনামূল্যে সেবা দান করা হয়। এই সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে অনেক সেবা গ্রহণকারীরা। ইতিমধ্যেই আজ অনেকেই এই নিবন্ধনের মাধ্যমে নিকটস্থ টিকাদান কেন্দ্র হতে টিকা গ্রহণ করেছে বলে জানিয়েছে সেবা গ্রহণকারীরা।
