নাগেশ্বরীতে ভ্রাম্যমান দুধ ডিম ও মুরগি ব্রিকয় কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কোভিড ১৯ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুরু হলো ন্যায্য মূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মুরগি ব্রিকয় কেন্দ্র। উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে রোববার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের সামনে কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, ভেটেরেনারী সার্জন কেএম ইফতেখারুল ইসলাম, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার কোকিল চন্দ্র বিশ্বাস,পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান মন্ডল প্রমুখ।

এছাড়াও উপজেলা ডেইরি ও পোল্ট্রি খামার মালিক সমিতির নেতৃবৃন্দ, এলএফএ এবং এলএসপিবৃন্দ উপস্থিত ছিলেন

Share Button