নাগেশ্বরীতে নারীর ক্ষমতায়নে উজ্জীবক ফোরাম গঠন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ^রীতে নারীর ক্ষমতায়নে স্থানীয় সরকার শক্তিশালী করণ শীর্ষক উজ্জীবক ফোরাম গঠন করা হয়েছে। উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদে বাল্যবিয়ে, নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে সোমবার (২৯ মার্চ) এই ফোরাম গঠন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট মেহেদী হাসানের সঞ্চালণায় উজ্জীবক ফোরাম গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেষ্ঠ্য জেলা ব্যবস্থাপক মো. মাজেদুল হক সরকার। পরবর্তীতে কাশিপুর ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক মো. মজিবর রহমানকে আহŸায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য কুড়িগ্রাম জেলায় শতকরা ৪৬ ভাগ মেয়ের বাল্যবিয়ে হয় ১৮ বছরের আগে আর ১২ ভাগ মেয়ের বাল্যবিয়ে হয় ১৫ বছরের আগে। বাল্যবিয়ের দিক থেকে এই জেলা প্রথম অবস্থানে। নারী নির্যাতনের অন্যতম প্রধান কারণ হলো বাল্যবিয়ে। এই বাল্যবিয়ে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভ‚মিকা পালন করবে উজ্জীবক ফোরাম।

Share Button