নাগেশ্বরীতে উন্নয়ন মেলা উদযাপন

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার বলো ১১টায় একটি র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতীক মুক্তমঞ্চে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকরে সঞ্চালণায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুল হক সুমন, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, কৃষি অফিসার রাজেন্দ্রনাথ রায়, সমাজসেবা অফিসার সালেকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলামসহ অন্যরা। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Button