হাটহাজারীতে পুকুরে ডুবে একই পরিবারের দুই ভাই বোনের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধিঃ

চট্রগ্রাম হাটহাজারী উপজেলার চিকনদন্ডীতে পুকুরে ডুবে মোছাম্মৎ উম্মে হাবিবা ও মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক নামে দুই ভাইবোন এর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে চিকনদণ্ডী ইউনিয়নের বড়দীঘির উত্তর পাড় এলাকায় ফয়েজ আলী শাহ (র:) মাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুকুরে ডুবে মারা যাওয়া ভাই-বোন হলেন, আবু বক্কর ছিদ্দিক ও বড় বোন উম্মে হাবিবা। তারা দুজন ঐ এলাকার সিএনজি চালক ইউসূফ মিয়ার সন্তান। বড়দিঘীর পাড় স্থানীয় সুলতান নশরত শাহ নুরানি ও ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তারা।

ঘটনার ব্যাপারে চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু জানান, বড়দীঘির উত্তর পাড় এলাকায় ফয়েজ আলী শাহ (র:) মাজারের পাশে গোলাপুর রহমানের ভাড়া বাসায় খেলার সময় ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক ও বড় বোন উম্মে হাবিবা পুকুরে পড়ে তারা দুইজনের মৃত্যু হয়। এরপরে স্থানীয়রা ভাই-বোনকে উদ্ধার করেন। ততক্ষণে তারা মারা যান।

Share Button