হাটহাজারীতে আগুনে তিন পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি

হাটহাজারী প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে ৩নং ওয়ার্ড সেয়ান বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ১৮ মার্চ সন্ধার দিকে বিদ্যুৎ আসা যাওয়া অবস্থায় শর্ট সার্কিট থেকে কাঠের ঘরে আগুন লেগে এর সূত্রপাত হয় বলে জানা যায়।
খবর পেয়ে স্থানীয়রা অনেকক্ষণ চেষ্টা করে আগুন নির্বাপণ করে।
অগ্নিকাণ্ডে সেয়ান বাড়ির ইউসুফ, মানিক, খায়রুল বশরের বসতঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকার মত হবে বলে ধারণা করেছে স্থানীয়রা।

Share Button