মনিরুল ইসলাম মিলন, ষ্টাফ রিপোর্টার :
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সাধুরমোর বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শন করে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
