ফুলবাড়িতে অান্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে স্বপ্নসিঁড়ি’র ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১লা মে অান্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিনামূল্যে শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছা সেবী সংগঠন “স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা” উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তের গ্রুপ নির্ণয় শিবির করেন।
এসময় উপজেলার মটর শ্রমিক, হোটেল শ্রমিক ইউনিয়ন, লোড-অানলোড শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, অটো, রিক্সা, ভ্যান, টেম্পু, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের শত শত শ্রমিক রক্তের গ্রুপ নির্ণয় করেন।

Share Button