বাংলা ভাষা
আজিজুল হাকিম মন্ডল
আমার ভাষা তোমার ভাষা,
বীর বাঙ্গালীর বাংলা ভাষা।
বাংলা ভাষায় কথা বলা,
বাংলার মাঠে ফসল ফলা।
মায়ের মুখে মধু মাখা,
হৃদয় দিয়ে ভালবাসা।
বীর বাঙ্গালীর বাংলা ভাষা।।
মনের বীণায় বাংলা ভাষা,
বাঁশির সুরে বাংলা ভাষা,
বাউল কন্ঠে বাংলা ভাষা,
সংবাদ পত্রে ভড়ছে পাতা,
বীর বাঙ্গালীর বাংলা ভাষা।।
বঙ্গবন্ধুর বাংলাদেশে ,
কবি গুরুর কবিতা হাসে,
কচি কাচার মনের আশা,
বীর বঙ্গালীর বাংলা ভাষা।।
বিদ্রহী কবির বাংলা সুরে,
উরদু ভাষা যায় রে দূরে,
জব্বার -সালামদের রক্তে লেখা,
বীর বাঙ্গালীর বাংলা ভাষা।।
যাদের ত্যাগে বাংলা ভাষা,
যাদের রক্তে স্বাধীনতা,
ওরা মোদের জীবন সখা,
বীর বাঙ্গালীর বাংলা ভাষা।।
