একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিশিষ্ট সমাজ সেবক, যুবসমাজের স্বপ্নদ্রষ্টা।তারুণ্যের গৌরব।অসহায়, গরীব, হতদরিদ্রের ত্রানকর্তা। সমাজ বিনির্মানের আলোকবর্তিকা। মার্জিত ও রুচিসম্মত আধুনিক সমাজ গড়ার বার্তাবাহক “মোঃমমতাজ আলী শান্ত।
মমতাজ আলী শান্ত জানায়, ১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ- রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।
মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এরপর বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।
পৃথিবীর একমাত্র ভাষা যা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে। আসছে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা।
