ফুলবাড়ী
আজিজুল হাকিম মন্ডল
ফুলবাড়ী মোদের মুক্তাঞ্চল
স্বাধীন বাংলাাদেশে,
হাজার ফুলের ভালোবাসায়
থাকবে বীরের বেশে।
রক্তে রাঙা সূর্য্যি মামা
আলো দেয় হেসে,
সকাল সন্ধ্যায় মন ভরে যায়
হাসনা হেনার বাসে।
ধরলা নদীর ঢেউয়ের তালে
প্রেমের তরী ভাসে,
শিমুল গাছের রাঙা ফুলে
ফাগুন ফিরে আসে।
বুল বুলিদের মাতাল গানে
অলি ফুলে বসে,
মুক্তিযোদ্ধার ফুলবাড়ী থাকবে
রঙে রসে।
ফুলবাড়ী, কুড়িগ্রাম।
