কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বাস-ও ট্রাক্টরের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার রাজাহাট-তিস্তা সড়কের হাতকাটার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উলিপুর উপজেলা থেকে আসা লামিয়া পরিবহন নামের একটি বাস বালু বোঝাই ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।
এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহম্মেদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের কোন তথ্য পাওয়া যায়নি। চালকের গাফিলতি থাকতে পারে এবং গাড়ি দুটি আটক করা হয়েছে।
