রৌমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শের আলী’র মরদেহ দাফন সম্পন্ন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শের আলী’র (৭২)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় দাঁতভাঙ্গা কাঁচারী মাঠে রৌমারী সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস এর উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শের আলী মরদেহকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
শ্বাসকষ্টজনিত ও কিডনি রোগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় হরিণধরা গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ , রৌমারী উপজেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ও বন্দবেড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল কাদের, দাঁতভাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম রেজাউল করিম, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জীবন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share Button