নাগেশ্বরীতে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমস্যা সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

উত্তরবঙ্গের ৭টি জেলার বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি (২য় পর্ব) প্রকল্পের আওতায় প্রকল্প কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমস্যা সমাধান বিষয়ক কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের আহŸান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৫ডিসেম্বর) বেলা ১২টায় আরডিআরএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মনজুর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি রূপালী ব্যাকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুশফিকুর রহমান, সহকারী যুবউন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবক শামছুত্তিবরি রাজন, হাজীপুর যুবসংঘের সভাপতি এম রশিদ আলী, সফল আত্মকর্মী রাশেদা বেগম প্রমুখ। এছাড়াও উপজেলার সকল যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button