স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনসভাকক্ষে আলোচনাসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, নির্বাচন অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার রাজেন্দ্রনাথ রায়, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বীরবল, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, এও হাবিবুর রহমান, থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
শেষে মুক্তিযদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।
