ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে মৌলবাদীদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখা। রবিবার সন্ধ্যা ৭ টায় সহ¯্রাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে বালারহাট বাজার প্রদক্ষিণ শেষে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে নাওডাঙ্গা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল পারভেজের সঞ্চালনা ও আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আতাউর রহমান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী মৎসজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা জমিদার।
এসময় আরো বক্তব্য রাখেন, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, ফুলবাড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত, ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পিয়াস প্রমূখ।
