কুড়িগ্রামে যত্ন প্রকল্পের পরিকল্পনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

নয়া খবর ডেস্কঃ

কুড়িগ্রামে আইএসপিপি’র যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার/খানা ভিত্তিক তথ্য সংগ্রহ শীর্ষক পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন উত্তরণ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন যত্ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো: কাবেদুল ইসলাম। জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম, ডিডিএলজি হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ। জেলা প্রশাসন, যত্ন প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।
আইএসপিপি’র যত্ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়নে অন্তসত্বা নারী ও ৪৮ মাস বয়সী শিশুদের নিউট্রিশন পুরণে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতি ইউনিয়নে গড়ে ১ হাজার ৩৫১জন উপকারভোগী এই আর্থিক সহযোগিতা পাবেন।
এই প্রকল্পের উপকারভোগী নির্বাচনে অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রকল্প সূত্রে জানানো হয়।

Share Button