জেলহত্যা দিবসে মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলহত্যা দিবস উপলক্ষে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে ছাত্র সংসদের জিএস সাদিকুল ইসলাম সজীব এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথ হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র সংসদে ভিপি সাইফুল ইসলাম তুহিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মহসিন ইসলাম । এছাড়াও উক্ত আলোচনা সভায় অন্যআন্যের মাঝে উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী শাকিল আহম্মেদ আরিফ সহ কলেজ শাখা ছাত্রলীগের সকল নেতা কর্মী বিন্দু।

Share Button