কুড়িগ্রামে মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্রনাধ রায়ের বিরুদ্ধে একটি মহল গতকাল মানববন্ধন করায়, তার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টা দিকে স্কুলের সামনে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকছেদ আলী, নুরজামান, এরশাদুল হক ও করিম আলী প্রমুখ। এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল গতকাল পরিকল্পিত ভাবে মিথ্যা ও বিক্তিহীন ভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করায় তার প্রতিবাদে আমাদের ছাত্র ছাত্রীরা আজ মানববন্ধন করেছেন।

Share Button