অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সদর থানার মিরপুর দক্ষিন পাড়ায় এক অভিযান পরিচালনা করেন শুক্রবার ১৬ অক্টোবর ১১.৩০ সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন মিরপুর দক্ষিন পাড়ায় এক অভিযান পরিচালনা করে ৮ বছর বয়সী মেয়েকে ধর্ষনের চেষ্টাকারী ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেন। আটকৃত আসামী- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চক চৈত্রহাটি(দক্ষিণ পাড়া) গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোঃ রমজান আলী(৫০) গ্রেফতারকৃত ধর্ষনের চেষ্টাকারী ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
