রূপগঞ্জে নৌকা প্রতীকের পক্ষে দাউদপুর ইউনিয়ন যুবলীগ নেতার গণসংযোগ

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

জমে ওঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউপি নির্বাচন। আগামী ২০ অক্টোবর এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর আওয়ামীলীগের সমর্থনে নৌকা প্রতীক নিয়ে ও সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম টুটুল স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে লড়ছেন। একই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউপি সদস্য ও সংরক্ষিত প্রার্থীরাও দৌড়ঝাপ করছেন ভোটের দাবীতে।

প্রতিদিনের মতো ১৭ অক্টোবর সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে উঠান বৈঠক ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করেছেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মী ও ভোটারদের মাঝে উপস্থিত ছিলেন,২ন্ং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন, যুবলীগ নেতা লিখন, সোহেল, সালাহউদ্দিন, যুব মহিলালীগ সভাপতি মমতাজ বেগম, রুহুল আমীন প্রমূখ।

এ সময় দাউদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, এ প্রতীক পেয়ে সফল চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর দাউদপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। বাকি উন্নয়ন করার সুযোগদানে তাকে আবারো জয়যুক্ত করার আহবান জানিয়ে তিনি আরো বলেন,দাউদপুরের রূপকার হিসেবে জাহাঙ্গীর মাস্টারকে দলের স্বার্থে,গরীব অসহায়ের পাশে দাড়ানোর সুযোগ সৃষ্টিতে তার নৌকায় ভোট দিন। মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া নিন।

Share Button