কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধান ক্ষেত থেকে বাদশা (৫০) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ী কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের কৃষ্ণপুর (সরকার পাড়া) গ্রামে। সে ওই গ্রামের মৃত ওসমান অালীর ছেলে।

জানা যায়, গতকাল (রবিবার) দুপুরে বাদশা জীবিকার সন্ধানে অটো নিয়ে বেরিয়ে পড়েন। সারাদিন বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পান না। শেষে অাজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দূর্গাপুর ইউনিয়নের যমুনা চৌমুহনী এলাকার মাসানকুড়া স্থানে ধানক্ষেতে স্থানীয়রা নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button