সিরাজগঞ্জের সলঙ্গায় যাএীবাহী বাসে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শনিবার ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল চড়িয়া কালিবাড়ি ১ নং ব্রিজের পূর্ব পাশে হাইওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী যাএীবাহী বাস সোনিয়া এন্টার প্রাইজ তল্লাশী চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ও ১ টি সিম সহ ১ নারী ব্যবসায়ীকে আটক করেছে।

গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবলাবোনা গ্রামের কালাম হোসেন এর স্ত্রী রিপা বেগম (২৬) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Button