গ্রামীণ ফোনের সেবায় অনাস্থা জানিয়ে গণকমিটির মানববন্ধন

নয়া খবর ডেস্ক:

গ্রামীনফোনের সেবায় অনাস্থা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে হাজীরমোড় এলাকায় এই মানববন্ধন করে এলাকাবাসী। উক্ত মানববন্ধনে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই মানববন্ধন থেকে হাজীরমোড় এলাকায় একটি মোবাইল টাওয়ার স্থাপন করার দাবি তোলা হয়।
গণকমিটির রায়গঞ্জ ইউনিয়ন শাখার সহসভাপতি মোঃ আঃ মান্নান প্রধানের সভাপতিত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন পল্লী চিকিৎসক মোঃ নুরনবী মিয়া, মামুনুর রশীদ, হাফেজ মোঃ মাহবুর রহমান, ব্যাবসায়ী মোতালেব মিয়া সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, অত্র অঞ্চলে প্রায় সবাই জিপির গ্রাহক। অথচ এখান থেকে ইন্টারনেট চালানো তো দুরের কথা কথা বলার নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না। আমরা গ্রামীণফোনের সেবার মান বাড়ানোর দাবি জানাই। আর আমাদের সেবার মান না বাড়লে আমরা আরো কঠিন আন্দোলন করবো। আমরা জিপির মুল অফিস বরাবর অনাস্থা পত্র প্রেরণ করবো।
এছাড়াও এলাকাবাসীর পক্ষ রায়গঞ্জ ইউনিয়নের ৫,৬ এবং ৯ নং ওয়ার্ডের নেটওয়ার্ক দুরবস্থা কাটাতে হাজীরমোড় এলাকার জন্য একটি টাওয়ার দাবী করা হয়।

Share Button