নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে- শনিবার সকাল ১১ ঘটিকায় সেচ্ছাশ্রমে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বকসী বাজারে রাস্তা মেরামতের কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি- আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক- ডাঃ রেজাউল করিম (রেজা), অর্থ সম্পাদক- সফিকুল ইসলাম (সুজন), প্রচার ও প্রকাশনা সম্পাদক- রাহিমুল ইসলাম (রাসেল), এরশাদুল হক, আবু রায়হান বাবু, ইয়াকুব আলী, শাহিন আলম, কাইয়ুম হোসেন, নাজমুল হাসান প্রমুখ।
জানা গেছে, একটু বৃষ্টি আসলেই রাস্তায় পানি জমাট বাঁধে, হাটু পযন্ত কাঁদা হয় এতে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের যাতায়াতে অনেক কষ্ট হয়।
সংগঠনটির সভাপতি আতাউর রহমান বলেন একটু বৃষ্টি আসলেই রাস্তাটিতে পানি জমাট বাঁধে হাটু পযন্ত কাঁদা জমে , সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের যাতায়াতে দেখা দেয় চরম দুর্ভোগ। চলাফেরায় মানুষের এমন দুর্ভোগ দেখে বিষয়টি সম্পর্কে সংগঠনের সদস্যদের সাথে আলোচনা করে আমরা সেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করে দেই। আমি বিনীত অনুরোধ করছি, ইউপি চেয়ারম্যান ও মেম্বার সাহেব কে তাঁরা অবশ্যই যেন শুকনা মৌসুমে রাস্তা গুলো মেরামতের কাজ আন্তরিকতার সাথে করেন তাতে বরং যোগাযোগ ব্যবস্থা ভালো হবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন।
