মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর থেকে ফোনে ডেকে নিয়ে আদিবাসী দুই বোনকে গণধর্ষণ ও একজনের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার মুল আসামি রতন মিনজিকে গ্রেফতারের পর স্বপন মিনজিকে নামে (২৫) অারেক অাসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হলো। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম (বার) জানান, সকালে মামুন ওরফে স্বপন মিনজি নামে এই আসামিকে পীরগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে পীরগাছার সোম-নারায়ন গ্রামের ফজলুর রহমানের ছেলে। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এই মামলার প্রধান আসামি রতন মিনজিকে (২০) রাজধানীর সাভার এলাকা থেকে আটক করে রংপুর র্যাব-১৩ এর একটি দল।
পুলিশ সুপার বলেন, ‘মিঠাপুকুরে দুই আদিবাসী স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি রতন মিনজিকে র্যাবের আটকের আট ঘণ্টা পরই আরেক পলাতক আসামি মামুন ওরুফে স্বপন মিনজিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পীরগঞ্জের তাহেরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
