লতিফুর রহমান লিংকন:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট শিশু নিকেতন এ্যান্ড স্কুলের আয়োজনে এবং সাতরং স্পোর্টিং ক্লাবের সৌজন্যে ২৬ এপ্রিল শুক্রবার রাতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু এবং মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যাকে সংবর্ধনা দেয়া হয়। নেওয়াশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজার রহমান মুকুলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দিলিপ কুমার রায়ের সঞ্চালণায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, নেওয়াশী ইউপি
চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, নেওয়াশী ইউনিয়নের সমাজসেবক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল লতিফ খন্দকার, নুরজামাল মিয়া প্রমুখ। পরে রাতে স্থানীয় এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় জমকালো সংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন মো. একরামুল হক সুজন, আখতার আহসান খন্দকার, হিমেল খন্দকার, নুরনবী শেখ ও রিপন।
