রৌমারী হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই- আলম সরকার জীবন এর পক্ষ থেকে আজ ১২ সে‌প্টেম্বর,২০২০ ইং একটি অক্সিজেন কনসেনট্রেটর রৌমারী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে‌ প্রদান করা হয়েছে। কু‌ড়িগ্রাম জেলার রৌমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে কনসেনট্রেটর প্রদানের সময় উপ‌স্থিত ছি‌লেন মাননীয় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা প্রতিমন্ত্রী জা‌কির হো‌সেন, উপজেলা চেয়ারম্যান আকবার আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকতা, নাজিম খাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জীবন ভাইয়ের গর্বিত পিতা জনাব মোহাম্মদ আকবর আলী সরকার, উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সা‌বেক সাধারন সম্পাদক ওমর ফারক মঙ্গা, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল হাই সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রতিমন্ত্রী সা‌রোয়ারী সরকার জীবন এর ভূয়শী প্রশংসা ক‌রে ব‌লেন, কু‌ড়িগ্রা‌মের মানুষ যে যে মন্ত্রনাল‌য়ে আ‌ছেন আসুন জীব‌নের মত এ‌গি‌য়ে এ‌সে কু‌ড়িগ্রা‌মের উন্নয়‌নে এক কাতা‌রে দাঁড়াই। সম্ভবনাময় কু‌ড়িগ্রাম‌কে সম্মি‌লিত ভা‌বে আমরা এ‌গি‌য়ে নি‌য়ে যে‌তে পারব ইনশাআল্লাহ।

Share Button