খোলা মাঠে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

মনসুর আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে খোলা মাঠে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।৩টি মৌজা মোলানখুড়ি ও কিসমত, চামেশ্বরী নিয়ে সেনুয়া নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ শুনানি অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৩টি মৌজা যথাক্রমে মোলানখুড়ি, চামেশ্বরী ও কিসমত চামেশ্বরী নিয়ে নতুন সেনুয়া ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাবের বিষয়ে এলাকার জনগোষ্ঠীর মতামত / গণশুনানি গ্রহন করা হয়। শুনানি গ্রহন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় গণশুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অরুনাংশ দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ-আল-মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও রাজাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
শুনানিতে সার্বিক সহযোগিতা করেন বড়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।

Share Button