নয়া খবর রিপোর্টঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় সংসদ সদস্য ও গুনিজনদের সংবর্ধনা দেয়া হয়েছে। ২৬এপ্রিল শুক্রবার বিকেলে নাগেশ্বরী মহিলা কলেজ হলরুমে সংবর্ধনা দেয় ফ্রেন্ডসক্লাব ’৮২।
সংবর্ধিতরা হলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুকান্তি ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক নজরুল গবেষক শ্রী সুব্রত ভট্টাচার্য, সাবেক উপাধ্যক্ষ আব্দুল হাই, আজিজুল হক, নাগেশ্বরী কলেজের সাবেক অধ্যক্ষ সাহেদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক বাহার আলী।
এসময় অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
