চিলমারীতে টাঙ্গাইলের গৃহবধু ধর্ষণের অভিযোগে ২ ধর্ষক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে টাঙ্গাইল থেকে আসা এক গৃহবধু গণ ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
শুক্রবার দুপুরে কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, টাঙ্গাইল থেকে ৪ সদস্যের একটি পরিবার বুধবার সন্ধ্যায় তাদের এক স্বজনকে খুজতে কুড়িগ্রামের চিলমারীতে আসে। এসময় চিলমারী নৌকা ঘাটে রঞ্জু নামে একজনের সাথে তাদের পরিচয় হয়। পরে সে তাদের স্বজনকে খুজে দেয়ার কথা বলে নৌকার মাঝি জেলহক সহ পার্শ্ববর্তী চরে তাদের নিয়ে যায়। এসময় কৌশলে পরিবারের ৩ সদস্যকে এক জায়গায় রেখে ঐ মহিলাকে পার্শ্ববর্তী একটি নির্জন চরে নিয়ে গিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ৪জন মিলে পালাক্রমে ধর্ষন করে এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকী দেয়। পরে ধর্ষিতা মহিলাসহ তার ৩ স্বজনকে ধর্ষক রঞ্জু তার বাড়ীতে রাত্রি যাপনের জন্য জায়গা দেয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে ধর্ষনের শিকার মহিলাটি ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা চান। পরবর্তীতে পুলিশ মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং তার বর্নানা অনুযায়ী ধর্ষক রঞ্জু ও জেলহককে গ্রেফতার করে। বাকী দুজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার জানান।
ধর্ষনের শিকার ঐ মহিলা বাদী হয়ে চিলমারী থানায় একটি মামলা দায়ের করেছে।

Share Button