মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
২১ আগষ্টের গেনেড হামলা স্মরণ করে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন,একাত্তরের লাখো শহীদের রক্তে এ মাটি ভিজেছিলো। এ মাটি ভিজেছিলো পচাঁক্তরে জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে। তারা আবারও আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টার্গেট করেছিলো। রাখে আল্লা মারে কে। সে আমাদের নেত্রী শেখ হাসিনা প্রানে বেচে গেলেও আইভি রহমানসহ অসংখ্য নেতা কর্মীর মৃত্যু হয়েছিলো। এমনকি এই হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্থ করতে তৎকালীন চারদলীয় জোট সরকার যা যা করা দরকার তারা তাই করেছে। একজন বিচারপ্রতিকে দিয়ে কমিশন করে জজ মিয়া নাটকও সাজিয়েছিলো ওই বিএনপি-জামাত জোট সরকার। তারা যত নাটকই সাজাক এ মাটিতেই ২১ আগষ্টের গেনেড হামলা মালার বিচার হবে। সে দিন আর বেশী দুরে নয়।
গতকাল শুক্রবার দুপুরে ২১ আগষ্ট গেনেড হামলার ১৬ তম বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুণ্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ,শেখ হাসেম আলী,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু,উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মুকুল গাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মশিউর রহমান জিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান,সাধারণ সম্পাদক হারুন আর রশিদ প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পুর্বে সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
