স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ কেজি ১৮২ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) সকাল পৌনে নয়টায় এস.আই মাসুদ রানার নেতৃত্বে একটি পুলিশ ফোর্স অভিজান চালিয়ে উপজেলার ভিতরবন্দ কলেজ মোড় থেকে ২ ব্যক্তিকে আটক করে।
আটককৃতরা হলেন নাগেশ্বরী পৌরসভার মনিরচরের মাহবুবের ছেলে আজিজুল (২৫) এবং গোলজারের ছেলে এমদাদুল (২৫)।
এ ব্যাপারে থানা দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ পলাশচন্দ্র মন্ডল জানায় মাদক আইনে মামলা করে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
