শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের নিজ অর্থায়নে বন্যাতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশে চলমান করোনা মহামারি ও বন্যার কারণে ক্ষতিগস্থ অসহায়, দরিদ্র, কর্মহীন ঘরবন্দী পরিবারের মাঝে ৪ র্থ বারের মতো রংধনু গ্রুপের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগস্ত ৩০০ শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেয় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৫ কেজি আটা, ৫ কেজি চাউল, ১ কজি ডাল, লবণ, তেল ইত্যাদি । এই সময় ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া বলেন যতদিন পযন্ত দেশে চলমান করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পযন্ত রংধনু গ্রুপের ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ভাই এ খাদ্য সামগ্রী বিতরণ অভ্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন আব্দুল মতিন মেম্বার,আওয়ামিলীগ নেতা হাশেম মোল্লা ,মামুন মোল্লা,খোকন মোল্লা, মহিলানেত্রী, মিনা আক্তার, শাহিদা আক্তার প্রমুখ।
