কুড়িগ্রামে জেলা পুলিশ মনিটরিং সেল এর মাসিক সভা

নয়া খবর ডেস্কঃ

কুড়িগ্রাম জেলা পুলিশ কুড়িগ্রাম মনিটরিং সেল এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্তানাধীন সকল হত্যা মামলা সংক্রান্তে আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভা শেষে সম্প্রতি রাজারহাট থানার ক্লু লেস দস্যুতা ও কিশোরী মেয়েকে ধর্ষন মামলার সকল আসামীকে গ্রেফতার , আলামত ও মালামাল উদ্ধারে সফল হওয়ায় অভিযানের নেতৃত্ব দানকারী অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল জনাব আল মাহমুদ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব উৎপল রায় কে; দুই বছর আগে সদর খানায় সংঘটিত ডাবল মার্ডারের মূল আসামিকে গ্রেফতার করায় সদর থানার এসআই নুরুন্নবীকে ও ক্রাইম এনালাইসিস সেলের সহায়তা দেয়ায় এএসআই আরিফ কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার কুড়িগ্রাম।

Share Button