ঝিনাইদহে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টইল অব্যাহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে পথচারিসহ সকল মানুষকে মাস্ক পরা ও সরকারি বিধি মেনে চলতে সেনাবাহিনীর টইল অব্যাহত রয়েছে।

শনিবার দিনব্যাপী শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুর, হামদহ, বাসটার্মিনাল এলাকাসহ বিভিন্ন স্থানে তারা এ কার্যক্রম পরিচালনা করে।

এ সময় রিকশা চালক, মোটর সাইকেল আরোহী, পথচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে অনুরোধ করেন। এর আগে সেনাদল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

Share Button