মো. ওয়ারেছ আলী’র কবিতা -“আমি কবি হব”

আমি কবি হব
মো. ওয়ারেছ আলী

ভাবছি আমি–
বিশ্বমাঝে হব বিরাট কবি,
আমার চোখে ভেসে উঠবে
বাংলা মায়ের ছবি।

রাখাল বালক গামছা উড়ায়
বাঁশের বাঁশি হাতে,
মাথায় মাথাল উদাস মনে
চলছে গাভীর সাথে।

ভাবছি আমি কবি হলে
যাব তারার দেশে,
আকাশপরি মেঘপাহাড়ে
চাঁদের আলোয় মিশে।

ফুল ফুটাবো স্বর্গ পথে
তুলবো মধুর সুর,
ভুবন হবে আলোয়ভরা
তা নয়তো বহুদূর।

হাসবে শিশু ঘরে ঘরে
গাইবে কবিগান,
ধন্য হবে জীবন মোদের
হাসবে কবি-প্রাণ।

ভাবছি আমি কবি হলে
দরিয়া দেব পাড়ি,
পাখির ডানায় উড়ে উড়ে
পৌঁছে যাব বাড়ি।

ভাবছি আমি কবি হলে
প্রেমিক হবো মনে
আমায় তখন বাসবেভাল
স্বপ্নে দেখা কনে।

ভাবছি আমি কবি হলে
দেশের হব রাজা,
হুজুর হুজুর করবে সবে
আমজনতা প্রজা।

ভাবছি আমি কবি হলে
জুটবে সকল কবি,
অমর কাব্য লেখা হবে
থাকবে স্মৃতিছবি।

হাসপাতাল পাড়া ,কুড়িগ্রাম।

Share Button