ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে জাতীয় মহিলা সংস্থার নব-নির্বাচিত চেয়ারম্যান দিপ্তী রহমানকে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা মহিলা সংস্থা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধণা প্রদাণ করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি দিপ্তী রহমান, জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা অফিসার ব্রজেসা রমণ গোয়ালা, জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য জনাবা, জয়া রানী চন্দ্র, জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা শাখার সদস্য নাজমা সজেদ, ঝিনাইদহ জেলা শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রমিক লীগ ঝিনাইদহ জেলা শাখার আহব্বায়ক আজিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক সুবাস চন্দ্র। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ঝংকার শিল্প গোষ্ঠী ঝিনাইদহ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও মানবতার প্রফেসার খ্যাত খান জাহান আলী, এবং ঝিনাইদহ জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সদস্য হাসিবুর রহমান শিপন প্রমুখ।
আলোচনা শেষে সংবর্ধীত অতিথি দীপ্তি রহমানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
