ঝিনাইদহে হাজার ছাড়ালো করোনায় আক্রান্ত রোগী

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জেলায় এখন করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ১৬ জন। বুধবার (৫আগষ্ট) ঝিনাইদহ সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আজ বেলা ১১টার দিকে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯ টি পজেটিভ। এর মধ্যে, সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাদপুর উপজেলায় ৪ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন। এতে জেলায় মোট আক্রান্ত এক হাজার ১৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৮৭ জন। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৭ জন।

Share Button