নয়া খবর ডেস্কঃ
বুধবার সকালে নগরীর জিএল রায় রোডস্থ কার্যালয়ে রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিটি প্রেসক্লাবের আহবায়ক এনটিভি’র সিনিয়র রিপোর্টার একেএম, মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতে ক্লাবের সদস্য শাহাজাদা মিয়া আজাদ, হাজী মারুফ, উৎস রহমান সহ সারাদেশ করোনাসহ বিভিন্ন রোগে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ শরীফুজ্জামান বুলু, স্বপন চৌধুরী, এসএম পিয়াল, শাকিল আহমেদ, হুমায়ুন কবীর মানিক, জিতু কবীর, জাকির আহমদ, উদয় চন্দ্র বর্মণ, শাহিদুর রহমান শাহিদ, আলী হায়দার রনি। বক্তারা ক্লাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাধারণ সভায় সর্ব্বসম্মতিক্রমে দৈনিক কালের কন্ঠের রংপুর ব্যুরো প্রধান স্বপন চৌধুরীকে সভাপতি ও দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর মানিককে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ, সহ-সভাপতি সাইদ মফিদুল হক বাবু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ শাহিদুর রহমান শাহিদ, দপ্তর ও যোগাযোগ সম্পাদক আলী হায়দার রনি, কার্যনির্বাহী সদস্য এসএম পিয়াল, উদয় চন্দ্র বর্মন ও জাকির আহমদ।
আগামী বুধবার ১২ আগষ্ট ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন আহবায়ক কমিটি।
