ডেমরায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে সেচ্ছাসেবকদলের নেতা

বিশেষ প্রতিনিধিঃ

ডেমরায় সেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠানে সেচ্ছাসেবকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সংঘর্ষ। সোমবার বিকালে রাজধানীর ডেমরা আলম`স রেস্টুরেন্টে ডেমরা থানার সেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডেমরা থানা সেচ্ছাসেবকদলের সভাপতি ও সাধারণত সম্পাদকের সমর্থকদের মধ্যে বাধে সংঘর্ষ। দুই গ্রুপের সংঘর্ষ আহত হয় ডেমরা থানা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিন আশরাফ। এই সময় ঘটনাস্থলে পাশেথাকা জনতার খবর পত্রিকার ডেমরা প্রতিনিধি শাহাজালাল আকাশ ঘঠনাস্থলে এসে সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদকের কাছে সংঘর্ষের মূল কারণ জানতে চাইলে তিনি সাংবাদিক শাহাজালাল আকাশ কে সেচ্ছাসেবকদলের সভাপতির সমর্থক মনে করে চর থাপার মারে। এই সময় শাহাজালাল আকাশ নিজেকে সাংবাদিক পরিচয় দিলে সেচ্ছাসেবকদলের দলের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিন আশরাফ আরো ক্ষিপ্ত হয়ে তাঁকে মিথ্যা মামলায় দেওয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে সাংবাদিক শাহাজালাল আকাশ জানতে পারে তাঁর পিতা সহ তাঁর বিরুদ্ধে ডেমরা থানার একটি লিখত অভিযোগ দিয়েছে সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিন আশরাফ যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

এই বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ওসি অপারেশন নুর আলম সিদ্দিক বলেন ইয়াহিয়া বিন আশরাফ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছে তাতে উল্লেখ করা আছে ডেমরা আলম`স রেস্টুরেন্টে পাশে ফুসকা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে এক পযার্য়ের আকাশ এবং তাঁর পিতা আব্দুল বারেক সহ মানিক, রাসেল, হাবিব পিটিয়ে আহত করে। বাকিটা তদন্ত করার পর জানাতে পারবো আসল ঘঠনা কী ছিলো।

Share Button