মো. মনসুর আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রুহিয়ায় মোবাইলে ক্রিকেট বাজি ধরার খেলার ৯ জন জুয়ারীকে আটক করেছে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশ। সোমবার (৩আগষ্ট) রাত ৮ টায় রুহিয়ার পুরাতন নিরিবিলি হোটেলে খেলার জমজমাট আসর বসায়। ঠিক ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল রাত ৮টায় জুয়ার আসরে হানা দিয়ে ৮টি মোবাইল ও নগদ লক্ষধীক টাকা জব্দ করেন।
আটক কৃতরা হলেন রুহিয়া ইউনিয়ন রফিজ উদ্দীন মেম্বারের ছেলে কবির হোসেন(৪২), সিরাজুল ইসলামের ছেলে সবুজ(২৭), হামিদুলের ছেলে রাজু (২৫), ভ্যান চালক সৈয়দ আলীর ছেলে সাইদুর রহমান ওরফে বিবিসি (১৯), বারঘরিয়া গ্রামের ভাষার ছেলে মিন্টু(২৫), একলাস উদ্দীনের ছেলে ইয়াকুব আলী(৩৮), আশিকুল ইসলামের ছেলে হারুন(২৭), সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম,বৈজ্যনাথের ছেলে জোতিষ সহ ৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়।

ডিবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত ধরে টেলিভিশনে ও মোবাইলে ক্রিকেটের বাজি ধরা খেলা চালিয়ে আসছিল।এ খেলায় ইতোমধ্যে বেশকিছু যুবক সর্বশান্ত হয়ে পথে নেমেছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক শামীম হোসেন জানান,আটককৃতদের কাছ থেকে জব্দকৃত মালামালের তালিকা তৈরীর কাজ চলছে।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
