নীলফামারীতে কোচের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত।। আহত ১

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উল্লাস পরিবহন নামে একটি যাত্রীবাহী কোচের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক লিটন হোসেনের ৪ মাসের শিশু পুত্র আব্দুর রহিম, স্ত্রী রুমা আক্তার(২৫)ও শ্যালিকা আদুরী আক্তার (১৯) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। দূর্ঘটনায় আহত মোটর সাইকেল চালক লিটন হোসেনের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। তিনি বর্তমানে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শ্যালিকার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজার এলাকায়।সে আহাদ আলীর মেয়ে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নে মামা শ্বশুড়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

Share Button