মোঃ রাফিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, রংপুর:
গতকাল (২২ এপ্রিল) সোমবার রংপুর সার্কিট হাউসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গঙ্গাচড়া উপজেলার সভাপতি আবু রেজা মো. শামসুল কবির ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, এবং মিঠাপুকুরের সভাপতি মোকছেদুল হক মন্ডল, পীরগাছার সভাপতি নুরুজ্জামান মন্ডল, বদরগঞ্জ সংগাঠনিক সম্পাদক একরামুল হক শাহ, মো. আব্দুর রাজ্জাক রিপন সহ প্রায় দুই শতাধিক শিক্ষকবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রী শিক্ষকদের নিরাশ না হওয়ার জন্য মূল্যবান পরামর্শ দেন। তিনি প্রাথমিক শিক্ষক ব্যাংক এবং একটি হাসপাতাল প্রতিষ্ঠার করার আশ্বাস দেন । গঙ্গাচড়া শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামানের দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
