মহেশপুরে ৩ জন করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে ৩জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। নতুন করে আক্রান্ত হলেন- উপজেলার খালিশপুর বাসষ্টান পাড়ার একজন, পৌর এলাকার জমিদার পাড়ার একজন ও উপজেলা পরিশদের কোর্য়াটারের একজন।

৩জনই নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে পাঠানো হলে সেখান পরীক্ষার পর মঙ্গলবার (৩১জুলাই) সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

উল্লেখ্যঃ ৩১জুলাই ঝিনাইদহ জেলায় ৩৫ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এরমধ্যে মহেশপুরে ৩ জন। মহেশপুরে ৩৪জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ২৩জন সুস্থ হয়েছেন এবং ১১জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

Share Button