শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী (বাবুর) আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুব রহমানের দিকনির্দেশনায় ও রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদল নেতা আলী আহম্মেদের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে দরিদ্র ও অসহায়দের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ সভাপতি আলী আহম্মেদ, সেচ্ছাসেবকদলের নেতা শাহারিয়া আয়নাল, রোমান রাজ, বিল্লাহ, আলামীন, জসিম আবু কাসেম, রফিক, সাজ্জাদ, ইব্রাহীম ।
