মহেশপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী ৬৪ পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ পহরীর ৬৪ পরিবার বেতন বোনাস না পাওয়ায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত।

বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে দপ্তরী কাম নৈশ প্রহরীর সভাপতি অন্যান্য সদসদের নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানায় তারা এ বছর ঈদুল আযহায় বেতন বোনাস পায়নি। তারা আরো জানায় মহেশপুর হিসাব রক্ষন অফিস ও শিক্ষা অফিসের তালবাহানার কারণে তারা এই বেতন বোনাস থেকে বঞ্চিত হলো। ঝিনাইদহ জেলার অন্যান্য উপজেলায় সকলেই ঈদুল আযহার বোনাস পেয়েছে। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি সেলিম রেজা, দেলোয়ার হোসেন, শাহিনুর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।

Share Button